চিনের রেটিং কমিয়ে মোদীর মুখে হাসি ফোটাল মুডিজ



নয়াদিল্লি: মূল্যায়ন সংস্থা মুডিজ চিনের রেটিং কমিয়ে মোদী মুখে হাসি ফোটাল৷ তিরিশ বছর পর এই মূল্যায়ন সংস্থাটি কমিয়ে দিল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির রেটিং৷ ফলে আগের AA3 থেকে নেমে এসেছে A1তে৷

এই রেটিং কমানো মানে মুডিজ-এর ধারণা, চিনের আর্থিক শক্তি কিছুটা মুছে যাবে ভবিষ্যতে এবং ঋণের বোঝা বাড়বে এই দেশের৷ এই ভাবে পড়ে গেলে ভবিষ্যতে ধার নেওয়াটা আর আগের মতো সুলভ থাকবে না৷

এই রেটিং কমানোর অর্থ এই নয় যে চিনের বদলে ভারতের দিকে ঝোঁকা হবে কারণ ভারতের রেটিং কোনও পরিবর্তন হয়নি৷ তবে এই ঘটনায় গোটা বিশ্ব বুঝবে চিনের সব কিছুই ভাল নয় ৷ তবে চিনের থেকে অনেক ক্ষেত্রেই ভারত পিছিয়ে থাকলেও এই কমিউনিস্ট দেশটির চিন্তা বাড়াচ্ছে ভারতের প্রযুক্তি ও উৎপাদন ক্ষেত্রে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পাওয়ায়৷
Earn Money Online

https://dailynewstimesbd.com/

Post a Comment

আপনার মেসেজের জন্য ধন্যবাদ, আপনাদের সকল মেসেজ গুলি আমি দেখি, ব্যাস্ততার জন্য অনেক সময় উত্তর দেওয়া সম্ভব হয়না, আশা করি সময় করে সবার উত্তর দিবো,, ধন্যবাদ সাথে থাকার জন্য

Previous Post Next Post